২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় ৭০ হাজার ইয়াবাসহ তরুণ আটক

ঢাকার ডেমরা থেকে ৭০ হাজার ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে পুলিশ; জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 02:51 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে থেকে প্রাইভেট কারসহ তানভীর (১৮) নামে ওই তরুণকে আটক করা হয়।

“সে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র বলে পরিচয় দিয়েছে।”

বুধবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে তানভীর সাংবদিকদের বলেন, পরিচিত এক ব্যক্তি দশ হাজার টাকা চুক্তিতে ব্যাগভর্তি ওই ইয়াবা দিয়ে তাকে ঢাকায় পাঠায়।ওই ব্যাগ ঢাকার একজনের হাতে তার তুলে দেওয়ার কথা ছিল।

তানভীর কার কাছ থেকে ইয়াবা নিয়েছিলেন এবং কাকে দেওয়ার কথা ছিল- তা জানার চেষ্টা চলছে বলে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার শাহ নূর আলম পাটোয়ারি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আটক প্রাইভেট কারটি কার এবং তানভীরের গাড়ি চালানোর লাইসেন্সের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।”