‘আলোর পথে’ যাত্রার আহ্বানে নারী দিবসের সূচনা
নারী দিবসের সূচনায় অন্ধকার দূরে ঠেলে আলোর পথে এগিয়ে চলার শপথ নিয়েছেন নারীরা।
মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে তারা এই শপথ নেন। শপথ পড়ান ‘আমরাও পারি’ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হলের পাঁচ শতাধিক ছাত্রী মোমবাতি হাতে শপথে অংশ নেন।
‘নারী পুরুষের অঙ্গীকারে গড়ে তুলি সমতার বিশ্ব’ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরাও পারি জোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আমরাও পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারে, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেস, আমরাও পারি জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম, নারী উদ্যোক্তা নাসরিন আউয়াল মিন্টু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও অক্সফাম প্রতিনিধি নাজমুন নাহার।
“আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। নারীর অধিকারে তিনি বিশ্বাস করেন। তাই নারীর ক্ষমতায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবিধানিকভাবে নারীদের সম অধিকার নিশ্চিতে তিনি কাজ করছে যাচ্ছেন।”
নারীর অবস্থার উত্তরণে পুরুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে সুলতানা কামাল বলেন, “নারীদের অন্ধকার থেকে আলোর পথে আনতে হবে। অন্ধকারের যে অমূলক জুজু তাদের মধ্যে কাজ তা দূর করতে হবে।”
নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান শাহীন আনাম।
“কমপক্ষে একজন নারীকে পারিবারিকসহ যে কোনো নির্যাতনের হাত থেকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে,” বলেন তিনি।
সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেস বলেন, “এই আন্দোলন শুধু নারীদের নয়, এটা পুরুষদেরও আন্দোলন।প্রতিদিন নিজের কাজের মধ্য দিয়ে একজন পুরুষ কিছুটা পরিবর্তন আনতে সক্ষম। নারী পুরুষের সম-অধিকারের এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিতে হবে।”
ক্ষমতায়নের জন্য নারীদের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান নাসরিন আউয়াল মিন্টু। নারীর ক্ষমতায়ন না হলে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা নারীদের জন্য সম্ভব হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
নারীদের আগামী দিনের ‘চেইঞ্জমেকার’ অভিহিত করে বিভিন্ন স্লোগান, নৃত্য, গান পরিবেশন করা হয় অনুষ্ঠানে।
