২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর গুলিতে নটর ডেমের ছাত্র আহত

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীর গুলিতে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 12:52 AM

Updated : 20 Aug 2022, 12:02 PM

পায়ে গুলিবিদ্ধ সাজেদুল ইসলামকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রামপুরার বৌবাজারে সাজেদুল হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানান, খিলগাঁও থেকে হেঁটে বৌবাজারে নিজের বাসায় ফিরছিলেন সাজেদুল। রাত সাড়ে ৯টার দিকে বাসার কাছাকাছি পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয় এবং তারা তার কাছে থাকা ২ হাজার টাকা নিতে পারলেও মোবাইলটি নিতে পারেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাজেদুলের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়।”

সাজেদুল নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বিবিএর প্রথম বর্ষের ছাত্র। মতিঝিলে নটর ডেম কলেজ ক্যাম্পাসেই ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।