২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে গ্রিন ইউনিভার্সিটির প্রতিনিধি দল

‘সার্ক মুটিং কম্পিটিশন ও ল কনফারেন্স’ এ যোগ দিতে ভারতে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের্ আইন বিভাগের প্রভাষক নুরান চৌধুরী, ছাত্র অরুপ রতন সাহা, সাদিয়া সুলতানা সিলভি, এস এম সারওয়ার হোসেন ও এসআইএম ফারহান শেখ।

ভারতের লয়েড ল কলেজ ও মেনন ইন্সটিটিউট অব লিগাল অ্যাডভোকেসি ট্রেনিং এর আয়োজনে আগামী ৪ থেকে ৬ মার্চ ভারতের উত্তর প্রদেশের নয়দায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।