২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকাটুলিতে ট্রাকচাপায় নারীর মৃত্যু

রাজধানীর টিকাটুলি এলাকায় ট্রাকচাপায় এক নারী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 11:43 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

তার নাম মিতালী ঘোষ ওরফে নিতু (৩০)।

বুধবার রাত ১০টার দিকে টিকাটুলি ওভার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মিতালী টিকাটুলি ওভার ব্রিজের কাছে ট্রাকচাপায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মিতালী পুরান ঢাকার গেন্ডারিয়ার নারিন্দা এলাকায় স্বামী পরিমল ঘোষের সঙ্গে বসবাস করতেন।

তার মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।