ক্রিকেটারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
এশিয়া কাপে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরুর কিছুক্ষণ পর খেলা দেখতে স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। সেখানে বসেই পুরো ম্যাচ দেখেন তিনি।
মাঠে যাওয়ার পর স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতে বসে প্রধানমন্ত্রীকে হাসিমুখে হাত নাড়তে দেখা যায়; তখন বাংলাদেশি বোলারদের তোপে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এ জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
