২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 08:54 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এই ম্যাচে জিতলেই এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের।

খেলা শুরু হওয়ার আধা ঘণ্টার মাথায় রাত ৮টার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছান বলে তার উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।

স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতে বসে প্রধানমন্ত্রীকে হাসিমুখে হাত নাড়তে দেখা যায়; তখন বাংলাদেশি বোলারদের তোপে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান।

প্রধানমন্ত্রীর ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপ্পি সিদ্দিকও তার সঙ্গে স্টেডিয়ামে বসে খেলা দেখছেন।