নকল ওষুধ জব্দের পর ফার্মেসি মালিককে ২ বছরের কারাদণ্ড
ঢাকার বাবুবাজারে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির বেশ কিছু নকল ওষুধ জব্দের পর দোকান মালিককে দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে র্যাাব-১ এর একটি দল বাবুবাজারের ওই ফার্মেসিতে প্রথমে অভিযান চালায়।
সেখান থেকে দোকান মালিক শ্যামলকে নিয়ে হাজী রানী মেডিসিন মার্কেটের চারতলায় ওই ফার্মেসির গুদামে যায়।
এই গুদাম থেকেই স্কয়ার কোম্পানির ‘সেকলো’, রেনেটার ‘ম্যাক্সপ্রো’, এসকেএফ’র ‘এজিৎরোমাইসিন’, বেক্সিমকোর ‘বেক্সটাম গোল্ড’, এরিস্টোফার্মার ‘ভিটামিন বি কমপ্লেক্স’ নামের প্রায় ২০ লাখ টাকার নকল ওষুধ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দণ্ড দেওয়ার পর শ্যামলকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এটিএম গোলাম কিবরিয়া খান উপস্থিত ছিলেন।
