২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডি লেক থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর ধানমণ্ডি লেক থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 11:35 AM

Updated : 11 Oct 2022, 07:51 PM

পুরনো খবর:

শিশু হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রধানমন্ত্রীর

মৃত সুদীপ্ত দত্ত অর্জুন (১৮) বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে ধানমণ্ডি থানার ওসি নূরে আজম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“তার গায়ে গেঞ্জি ও প্যান্ট ছিল। সারা শরীর ফুলে গেছে। লাশটি কয়েকদিন আগের হয়ে থাকতে পারে।

“আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।”

পরে ঢাকা মেডিকেল কলেজে অর্জুনের ময়নাতদন্ত শেষে চিকিৎসক প্রদীপ বিশ্বাস জানান, অর্জুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

অর্জুনের বাবা অসীম কুমার দত্ত সূর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তা ও মা ছন্দা দত্ত গৃহবধূ। তারা থাকেন রাজধানীর পূর্ব রায়েরবাজারে ১৬৯/১ নম্বর বাড়ির পঞ্চম তলায় নিজেদের ফ্ল্যাটে। তাদের গ্রামের বাড়ি নড়াইলে।

হাসপাতাল মর্গে অসীম কুমার সাংবাদিকদের বলেন, লেখাপড়া নিয়ে সুদীপ্তকে তার মা বকাঝকা করলে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায়। এর মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

“সুদীপ্ত বাসা থেকে যখন বের হয়, তখন সে বলে, ‘আমি আর এ বাড়িতে থাকব না’। গত দুদিন ধরে নিখোঁজ ছিল সে। আজ সকাল বেলায় থানায় গিয়েছিলাম; হাসপাতালেও এসেছিলাম, ছবি দিয়ে গেছি।”

পরে ধানমণ্ডি থানা থেকে বাসায় ফোন দিয়ে লাশ পাওয়ার খবর দেওয়া হয় বলে জানান তিনি।