২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 02:01 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

নিহতের নাম সুরুজ মিয়া (৪৫)। বাসা পূর্ব নাখালপাড়ায়।

এক ছেলে ও দুই মেয়ের জনক সুরুজ লোহার গ্রিলের ব্যবসা করতেন বলে তার শ্যালক তরিকুল জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, তরিকুলই সকাল ৮টার দিকে সুরুজকে হাসপাতালে আনেন।

“সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরুজ।”

তরিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে চন্দ্রিমা উদ্যানে হাঁটতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছিলেন তার ভগ্নিপতি।

“প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।”

গাইবান্ধায় তাদের গ্রামের বাড়ি বলে জানান তরিকুল।