বনশ্রীতে যুবকের ঝুলন্ত লাশ
রাজধানীর বনশ্রীর একটি বাসায় এক যুবকের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রবি ঘোষ (২৫) নামের ওই যুবকের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।
বোন সোনালী ঘোষের সঙ্গে রবি ওই বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোনালী ঘোষ ভাই রবিকে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছেন রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত রবি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন জানিয়ে তিনি বলেন, “তার সহকর্মীরা জানিয়েছেন, কয়েকমাস আগে চাকরি ছেড়ে দেন রবি।
“এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন বলে তার বোন জানিয়েছেন।”
