২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে সাময়িক বন্ধ বইমেলা

ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টিতে অমর একুশে বইমেলার ভেতরে পানি জমা ও বিভিন্ন স্টল ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৪তম দিন বুধবারের মেলা চালু করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:20 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

এ অবস্থায় মেলা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার দুপুরে হঠাৎ শিলাবৃষ্টিতে যথাসময়ে মেলা চালু করা সম্ভব হয়নি।

“প্রথম দফা বৃষ্টির পর জমে থাকা পানি নিষ্কাষণ করার চেষ্ঠা করছিলাম, কিন্তু দ্বিতীয় দফার বৃষ্টিতে বুধবার মেলা চালু করতে পারব কিনা তা বলছে পারছিনা।”

ছুটির দিন ছাড়া মেলা প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।

পূবালী লঘুচাপের প্রভাবে বুধবার ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর আগেই দিয়ে রেখেছিল। সকাল থেকে তপ্ত রোদের পর মাঝ দুপুরে আঁধার ঘনায় রাজধানীতে।

ঝড়ো হাওয়ার মধ্যে উড়তে থাকে ধুলা, ঝরা পাতা। আলো কমে আসায় জ্বলে ওঠে গাড়ির হেডলাইট। মুষলধারে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির পর সরেজমিনে মেলা প্রাঙ্গণে দেখা যায়, বৃষ্টিতে বাংলা একাডেমি প্রাঙ্গণের ভেতর এবং মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দর্শনার্থীদের হাঁটাপথের বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে দেখা যায়।

ঝড়ো হাওয়ায় উদ্যান অংশের কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। এক অংশে মেলার বেষ্টনী হেলে পড়েছে।