‘অর্ধশত বোমাসহ’ শিবিরকর্মী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের এক বাসায় অভিযান চালিয়ে অর্ধশত হাতবোমাসহ ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মধ্য পীরেরবাগের ওই বাসা থেকে আটকরা হলেন শফিক (২২) ও রহিম (২০)।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা কলেজের সক্রিয় এই দুই শিবিরকর্মীর কাছ থেকে ৫৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।”
মিরপুর থানার উপ পরিদর্শক তাপস বিশ্বাস বলেন, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ ‘ইলেকট্রনিক ডিভাইস’ও উদ্ধার করা হয়েছে।
