২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় গ্রেপ্তার দুই ‘জঙ্গি’ রিমান্ডে

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের দুই সন্দেহভাজন সদস্যকে পাঁচ দিন করে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 06:54 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য শাহীন আলম ও শাহ আলমকে সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম  আদালতে হাজির করে বাড্ডা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

শুনানি শেষে হাকিম মাজহারুল ইসলাম পাঁচ দিন করে মঞ্জুর করেন।

নথিপত্র সূত্রে জানা যায়, শুক্রবার রাতের ওই অভিযানে গোয়েন্দা পুলিশের এক সদস্য আহত হন এবং দুই জঙ্গিকে আটক করা হয়।

এর আগে শুক্রবারই গাজীপুর থেকে এক জঙ্গিকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যে রাত ৮টার দিকে সাতারকুলে বায়তুল মাহমুদ জামে মসজিদ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

অভিযান চালালে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর বাহাউদ্দিনকে (৪৫) কুপিয়ে জখম করে জঙ্গিরা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। জঙ্গিরাও পাল্টা গুলি ছোড়ে।

পুরনো খবর:

‘জঙ্গি’ ধরতে গিয়ে আক্রান্ত গোয়েন্দা পুলিশ
‘জঙ্গিদের’ তথ্যে মোহাম্মদপুরে মিলল বিস্ফোরক