২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে হাজার কেজি জাটকা জব্দ

ঢাকার কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এক হাজার ৯৪ কেজি জাটকা জব্দ করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 12:47 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

জাটকা মজুদের অভিযোগে সাতজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ এর মেজর মুশফিকুল হক জানান, বৃহস্পতিবার সকালের দিকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

তিনি বলেন, জাটকা মজুদ করায় ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। আরেকজনকে করা হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা।

এই ছয়জন হলেন- মানিক মিয়া (৪০), মো. আলমগীর (৩৪), মো. মনির হোসেন (২৫), লুৎফর রহমান (৪৮), মো. সিরাজুল ইসলাম (৫০), কাঞ্চন (৩২) ও মো. সোহেল (২০)।

এর মধ্যে সোহেলকে জরিমানা ও বাকিদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ইলিশ উৎপাদন বাড়াতে উপকূল এলাকার নদ-নদী ও সাগর মোহনায় জাটকা ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করলেও নিষিদ্ধ ফাঁসের জাল দিয়ে সাগরে মাছ ধরার খবর প্রায়ই গণমাধ্যমে আসছে। ঢাকার বিভিন্ন বাজারেও নিয়মিত জাটকা বিক্রি করতে দেখা যাচ্ছে।

জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় ও গরিব-দুস্থদের মধ্যে বিরতণ করা হয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।