২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

ঢাকার মোহাম্মদপুরে ওয়াসার মেরামত কাজ চলার মধ্যে ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 10:55 AM

Updated : 20 Aug 2022, 11:52 AM

নিহতের নাম মোহাম্মদ শাহীন(২৩)। তিনি ওই এলাকায় পাইপ মেরামতের কাজ করছিলেন বলে মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক ফিরোজ আহমেদ জানান।

তিনি বলেন, “মঙ্গলবার ভোররাতে নবীনগর হাউজিংয়ের এক নম্বর গেইটের সামনে একটি ট্রাক চাপা দিয়ে চলে গেলে শাহীনের মৃত্যু হয়।”

মোহাম্মদপুর থানার এসআই মোফাজ্জাল হোসেন জানান, পুলিশ ওই ট্রাক বা চালককে আটক করতে পারেনি। শাহীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।