২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বেইলি রোডে নির্মাণাধীন একটি ভবনের নয় তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2016, 12:37 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

রোববার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ওসমান (৪০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয় বলে মেডিকেল ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান।

তিনি বলেন, ওসমানকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী মমিন। তিনি জানিয়েছেন, সকালে কাজ করার সময় ওসমান ১৩ তলা ওই নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে নিচে পড়ে যান।

ওসমানের মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে জানিয়ে এএসআই সেন্টু বলেন, “ওই ভবনে নিহতের গ্রামের একজন কাজ করে। তিনি হাসপাতালে এলে ওসমানের পুরো ঠিকানা জানা যাবে।”