২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ করায় হাই-কমিশনারের আশ্বাস

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় দেশটির নতুন হাই কমিশনার অ্যালিসন ব্লেক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 04:06 PM

Updated : 11 Oct 2022, 07:45 PM

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করার সময় হাই কমিশনার এ আশ্বাস দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের বসবাস করা প্রবাসীদের ভূমিকা তুলে ধরে ব্রিটিশ হাই কমিশনারকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ আহ্বান জানান।

প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা স্বীকার করে তারা দুই দেশের সম্পর্কে অবদান রাখছে বলে মন্তব্য করেন হাই কমিশনার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা প্রক্রিয়া সহজ করতে তার পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে মন্ত্রীকে আশ্বাস দেন অ্যালিসন ব্লেক।

এ সময় যুক্তরাজ্যকে বাংলাদেশের ‘দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু’ আখ্যায়িত করে পররাষ্ট্র মন্ত্রী নতুন হাই কমিশনারের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

২০১৪ সালের অক্টোবর থেকে ঢাকায় যুক্তরাজ্যে হাই কমিশনে আবেদন করা হলেও ভিসার দেওয়ার বিষয়টি নির্ধারণ করে আসছে দেশটির নয়া দিল্লি হাই কমিশন।