২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডিমরাল এ এস এম আবদুল বাতেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার আবদুল বাতেন বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি বলেন, সমুদ্র সম্পদ উত্তোলন ও জাতীয় উন্নয়নে এর ব্যবহারের জন্য দক্ষ জনসম্পদ তৈরি বর্তমান যুগের চাহিদা। এ লক্ষ্যে মেরিটাইম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

রাষ্ট্রপতি এসময় বিশ্বের খ্যাতনামা মেরিটাইম বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সঙ্গতি রেখে পাঠ্যক্রম ও সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণের পরামর্শ দেন।

রিয়ার এডমিরাল বাতেন এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে তুলে দেন।

তিনি আরও জানান ভারত, মিয়ানমার, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মেরিটাইম বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

২০১৩ সালে চট্টগ্রামের আনোয়ারায় প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, যা দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়।