রাজধানীতে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক
রাজধানীতে একটি হত্যাচেষ্টা মামলার পলাতক তিন আসামিকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র্যাব।
এরা হলেন- পলাশ চন্দ্র সরকার (২৫), অসীম কুমার নন্দী (২২) ও মো. সেলিম হোসেন (২৭)।
তাদের কাছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটার পাওয়া যায় বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার ভোরে র্যাব-৪ এর একটি দল কল্যাণপুরের গালর্স স্কুলসংলগ্ন কাশেম রেজা স্মৃতি ক্লাব মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এরা তিন জন মানিকগঞ্জের শিবালয় থানার একটি মামলার পলাতক আসামি।
তাদের বিরুদ্ধে অভিযোগ, পূর্ব শক্রতার জের ধরে গত বছরের ১৩ ডিসেম্বর রাতে শিবালয় থানার নিহন্দ গ্রামের আকাশ (২৫) নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে।
