২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের জিএম ননীর বিরুদ্ধে দুদকের মামলা

দ্বিতীয় দফা নোটিশেও সম্পদের বিবরণী দাখিল না করায় সোনালী ব্যাংকের প্রধান শাখার মহাব্যবস্থাপক (বরখাস্ত) ননী গোপাল নাথের বিরুদ্ধে মামলা করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

হল-মার্ক কেলেঙ্কারির অভিযোগপত্রভুক্ত আসামি ননীর বিরুদ্ধে রোববার রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মুজিবুর রহমান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

এর আগে হল-মার্কের মামলায় অভিযোগপত্রে নাম আসার পর সাময়িক বরখাস্ত করা হয়েছিল ননী গোপালকে।

দুদক কর্মকর্তারা জানান, দুইবার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার পরও তিনি সাড়া না দেওয়ায় মামলার অনুমোদন দেয় কমিশন।