গ্যালারি কায়ায় ‘২০=৪০’ প্রদর্শনী শুরু
রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় সমকালীন ২০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে।
শনিবার বিকালে ‘২০=৪০’ শিরোনামে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি সচিব বেগম আকতারী মমতাজ।
১৫ দিনব্যাপী এই প্রদর্শনীতে ২০ জন শিল্পীর ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
এ সময় শিল্পীদের পক্ষে শিল্পী মাহমুদুল হক এবং স্বাগত জানিয়ে গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বক্তব্য দেন।
গ্যালারি কায়া আয়োজিত এই প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এডিএন টেলিকম।
