২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল চুরির কারণে ঢাকার হাজার টেলিফোন বিকল

যাত্রাবাড়ী টেলিফোন এক্সচেঞ্জের ভূগর্ভস্থ প্রাইমারি কেবল চুরি হওয়ায় শনির আখড়া ও আশেপাশের কয়েকটি এলাকার ৯৭৫টি টেলিফোন বিকল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড(বিটিসিএল)বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

কেবল চুরির কারণে সাইন বোর্ড, তুষার ধারা, গিরি ধারা, ভুইগড়, সাদ্দাম মার্কেট, মেডিকেল রোড, শহীদ নগর, মুজাহিদ নগর, হাবিব নগর, রায়েরবাগ এলাকায় এলাকার গ্রাহকরা টেলিফোন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

খানকা শরীফ, মদিনাবাগ, মেরাজ নগর, মোহাম্মদবাগ, স্মৃতি ধারা, জনতাবাগ, শনির আখড়া, মুসলিম নগর, ইনু পট্টি, মাদ্রাসা বাজার, হাসেম রোড ইত্যাদি এলাকার গ্রাহকরাও টেলিফোন সেবা পাচ্ছেন না।

বিটিসিএল জানিয়েছে, জরুরি ভিত্তিতে কেবল প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে বলে আশা করছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।