২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রযুক্তি আত্মস্থ করতে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন প্রযুক্তি ও জ্ঞানের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের পরিচিত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 08:35 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

সোমবার কিশোরগঞ্জ সার্কিট হাউজে ‘আবদুল হামিদ মেডিকেল কলেজ’ এর শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মত বিনিময়ের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে সেবার মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশের আহ্বান জানিয়েছেন।”

এর আগে আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের নির্মানাধীন ভবন পরিদর্শন করেন। ভবন নির্মাণের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি।

পরিদর্শনের সময় রাষ্ট্রপতি উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিকালে হেলিকপ্টার যোগে দু’দিনের সফর শেষে ঢাকা ফেরেন রাষ্ট্রপতি।