ঢাকায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ঢাকার সায়দাবাদ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশের এএসআই শহীদুল ইসলাম জানান।
নিহত সুফিয়া বেগম (৩০) থাকতেন ঢাকার গোলাপবাগ এলাকায়, তার গ্রামের বাড়ি পাবনায়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন রেলক্রসিং অতিক্রম করার সময় লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা সুফিয়া ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
