শাহজালালে ২৫ কেজি সোনা জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ২৫ কেজি সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
বৃহস্পতিবার রাতে দুটি অভিযানে দুটি উড়োজাহাজ থেকে এই পরিমাণ সোনা পাওয়া যায় বলে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপ পরিচালক শামীমুর রহমান জানিয়েছেন।
ফাইল ছবি
মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে রাত সাড়ে ৯টায় আসে, রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটটি আসে সন্ধ্যা পৌনে ৭টার দিকে।
এব সোনা পরিত্যক্ত অবস্থায় সিটের নিচে ও টয়লেটে পাওয়া যায় জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা শামীম বলেন, কারা এই সোনাগুলো এনেছিল তা তদন্ত করা হচ্ছে।
