২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনওদের কর্তৃত্ব: ‘সংশোধন’ হবে সেই পরিপত্র

– উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কর্তৃত্ব দিয়ে জারি করা পরিপত্র সংশোধনের আশ্বাস দিয়েছেন সরকারের দুইজন সচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

এছাড়া অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি নিয়ে ‘ইতিবাচক’ আশ্বাস পাওয়ায় আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

এই কমিটির স্টিয়ারিং কমিটির সদস্য স ম গোলাম কিবরিয়া মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও স্থানীয় সরকার সচিব আবদুল মালেকের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে প্রকৃতি-বিসিএস সমন্বয় কমিটির নেতাদের বৈঠক হয়।

“সচিবরা জানিয়েছেন, ইউএনওকে যতটুকু বেশি কর্তৃত্ব দেওয়ার কথা বলা হচ্ছে তা সংশোধন করা হবে। এছাড়া বেতন কাঠামোয় অসঙ্গতি দূরীকরণেও উদ্যোগ নেবেন তারা।”

ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতে প্রকৃতি-বিসিএস সমন্বয় কমিটি আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বলে জানান কিবরিয়া।

উপজেলা পরিষদের কাছে ১৭ দপ্তর হস্তান্তরের বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ অক্টোবর ইউএনওদের কর্তৃত্ব দিয়ে একটি পরিপত্র জারি করে, যাতে ইউএনওকে

যা বাতিলের দাবিতে আন্দোলনে ছিল প্রশাসন ও পুলিশ ক্যাডার ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তরা।

অষ্টম বেতন কাঠামোয় বৈষম্য নিরসনের দাবিতে গত ১১ থেকে ১৭ জানুয়ারি প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করার আল্টিমেটাম ছিল তাদের।

সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, সরকারি প্রথম শ্রেণির চাকুরিতে যোগদানে ক্যাডার ও নন-ক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত বাতিল, ইউএনও-কে দেওয়া কর্তৃত্ব আদেশ বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

গত ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার। নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত করা হয়েছে।

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিতে প্রবেশের সময় প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তাদের বেতন নবম গ্রেডে এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তাদের বেতন অষ্টম গ্রেডে নির্ধারণ করা হয়েছে।

সপ্তম বেতন কাঠামোতে প্রথম শ্রেণির ক্যাডার ও নন-ক্যাডার উভয় কর্মকর্তারাই চাকরিতে প্রবেশের সময় অষ্টম গ্রেডে বেতন পেতেন।

বেতন কাঠামোর বৈষম্য নিয়ে গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির বৈঠক হয়েছে বলে কিবরিয়া জানান।

“মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে সমন্বয় কমিটির সঙ্গে আরেকটি বৈঠকের ব্যবস্থা করা হবে বলে সচিবরা জানিয়েছেন।”