২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার বিকালে বিচারপতি এস কে সিনহা বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রধান বিচারপতি প্রথম বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এর ফলে বিচার বিভাগের কর্মকর্তারা উদ্দীপ্ত হয়েছে, যার ফলে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে।”

গত ১৬ ডিসেম্বর ঢাকায় প্রথম বিচারবিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্রেসসচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন সম্মেলনের বিচার বিভাগের কর্মকর্তারা পারস্পরিক মত বিনিময়ের সুযোগ পেয়েছে। কর্মক্ষেত্রে এর ফলে ইতিবাচক প্রভাব পড়বে।”

প্রতি বছর এ ধরনের সম্মেলন আয়োজনের পরামর্শও দেন রাষ্ট্রপতি।