২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

রোববার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলমের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

“ঢাকার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানান তারা।”

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ এসময় প্রতিনিধি দলকে সময় উপযোগী পাঠ্যক্রম প্রণয়ন এবং শিক্ষার মান উনয়নের বিষয়ে পরামর্শ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।