২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আলতাফ মাহমুদের অস্ত্রোপচার বৃহস্পতিবার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি আলতাফ মাহমুদের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 03:53 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) স্নায়ুরোগ বিশেষজ্ঞ কনক কান্তি বড়ুয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীর স্পাইনাল কর্ডে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। তার জন্য গঠিত মেডিকেল বোর্ড বসিয়ে আমরা আগামী বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছি।”

আলতাফ মাহমুদ গত ১৪ জানুয়ারি ঘাড় ও মেরুদণ্ডে তীব্র ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

“ঘাড়ের ব্যাথা ছাড়াও তার হৃদরোগ, ডায়াবেটিকসহ স্নায়ু সংক্রান্ত জটিলতা রয়েছে। এ সবকিছুকে সমন্বয় করে দ্রুত অস্ত্রোপচার করা হবে।”

প্রবীণ এ সাংবাদিক হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।