সেনা মহড়া দেখতে রংপুরে প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেখতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার রংপুরের পাগলাপীরে খলেয়া হেলিপ্যাডে পৌঁছায়।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাও এ সময় উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২টায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ মহড়া দেখবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন।
বিকালে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
