ঢাকায় ‘আন্তঃজেলা ডাকাত দলের’ ৮ সদস্য আটক
ঢাকার মতিঝিল এলাকা থেকে ‘আন্তঃজেলা ডাকাত দলের’ আট সদস্যকে আটক করার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- মো. বাবুল হোসেন, মো. ইসরাফিল, মো. আবুল বাশার মোল্লা, মো. এনামুল হক, মো. সজিব শেখ, মো. মইনুল ইসলাম, মো. লতিফ মিয়া ও মো. রাজন।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল।”
তাদের কাছ থেকে দুটি চাপাতি, পাঁচটি ছোরা, ১২টি মোবাইল ফোন সেট, ৫০ হাত লম্বা পাটের রশি ও ৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর জানান।
