২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীন স্মরণে নাট্য উৎসব শুরু

নাট্যকার সেলিম আল দীনের স্মরণে ঢাকায় চার দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 10:04 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু মঙ্গলবার সন্ধ্যায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করেন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ঢাকা বিভাগ এবং ঢাকা থিয়েটার যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফ বলেন, “সেলিমের অনুপস্থিতিতে বাংলা নাট্যমঞ্চ এক দুযোগপূর্ণ সময় পার করছে। নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন ভাষা, নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন নাটকতো তেমন রচিত হচ্ছে না।

“কুশীলবরা তো নতুন চরিত্র, নতুন অচেনা ভূমির সন্ধান পাচ্ছে না। প্রথাগত চরিত্র, সংঘাত, সংলাপে থিয়েটার বাঁধা পড়েছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেলিম আল দীনের স্ত্রী বেগম জাদী মেহেরুন্নেসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ইউসুফ হাসান অর্ক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ঢাকা বিভাগীয় প্রধান ও উৎসবের আহ্বায়ক মো. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।