২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: পুনঃভোটেও ২ কেন্দ্র স্থগিত

অনিয়ম ও গোলযোগের কারণে ২০টি পৌরসভার ৫১টি ভোটকেন্দ্রের পুনঃভোটের সময়ও দুই কেন্দ্র স্থগিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 06:44 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

মঙ্গলবার পুনঃভোট শেষে বিকাল ৪টার পর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাধবদী ও চৌমুহনী পৌরসভার পুনঃনির্বাচনে জালভোট ও অনিয়মের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

“দুটি কেন্দ্র ছাড়া বাকিগুলোয় সুন্দরভাবে ভোট হয়েছে।”

দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে গত ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হয়। এর মধ্যে অনিয়ম ও গোলযোগের কারণে মাধবদী পৌরসভা এবং আরও ১৯ পৌরসভার ৩৯টি কেন্দ্র স্থগিত করা হয়।

ইসির সহকারী সচিব মো. রাজীব আহসান জানান, এসব পৌরসভার মধ্যে সাতটি মেয়র পদ এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ৭২টি কাউন্সিলর পদে পুনঃভোট হয়।

এর মধ্যে মেয়র পদে ভোট চলছে- মাধবদী, চৌমুহনী, কালকিনি, বেতাগী, সৈয়দপুর, উলিপুর ও ঠাকুরগাঁও পৌরসভায়।