২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজের জামালপুর প্রতিনিধির মোটরসাইকেল চুরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 09:27 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

শনিবার রাতে শহরের নিউ কলেজ রোড কাচারীপাড়ার বাসার গ্রিল কেটে বারান্দায় রাখা মোটরসাইকেলটি নিয়ে যায় বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি উদ্ধার ও ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

লুৎফর বলেন, দুর্বৃত্তরা গ্রিল কেটে বারান্দায় ঢুকে ঘরের প্রধান দুই দরজা বাইরে থেকে আটকিয়ে ডিসকভার-১৩৫ সিসির মোটরসাইকেলটি নিয়ে গেছে।

খবর পেয়ে জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম মনিরুল ইসলাম ও সদর থানার ওসি আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আউয়াল বলেন, এ ব্যাপারে মামলা করেছেন লুৎফর রহমান। মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।