২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে ৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কদমতলী থানা এলাকায় এক জমি ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে সাড়ে সাত লাখ টাকা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

ওই জমি ব্যবসায়ীর নাম মো. ইকবাল (৩৫)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা তিনি।  

রোববার দুপুর পৌনে ১টার দিকে রায়েরবাগ এলাকার যমুনা ব্যাংকের সামনে ইকবাল ছিনতাইকারীর কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যমুনা ব্যাংকের সামনে দুটি মোটর সাইকেলে থাকা চার যুবক ফাঁকা গুলি ছোড়ে।

“জমি ব্যবসায়ী ইকবাল ব্যাগে সাড়ে সাত লাখ টাকা নিয়ে যাওয়ার সময় ওই যুবকরা ব্যাগটি ছিনিয়ে নেয় বলে তিনি পুলিশকে জানিয়েছেন।”

“অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে,” বলেন ওসি।