২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পুড়ল ঝুটপট্টি

রাজধানীর মিরপুরে একটি ঝুটপট্টিতে আগুন লেগে ডজনখানেক দোকান ঘর পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 01:50 AM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার গভীররাতে মিরপুর-১০ নম্বরের সি ব্লকের ওই ঝুটপট্টিতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ভজন কুমার সরকার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টা ২০ মিনিটের দিকে লাগা আগুন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ভজন জানান, আগুনে ঝুটপট্টির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

অবশ্য স্থানীয় দোকানদারদের দাবি, সব মিলিয়ে তাদের ক্ষতির পরিমাণ কোটি টাকা ছড়িয়ে যাবে।