সাংবাদিক আজিজুল হকের মৃত্যু
বিলুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারের বিশেষ সংবাদদাতা ও প্রধান প্রতিবেদক আজিজুল হক (৭৩) আর নেই।
তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজিজুল হক বুধবার রাত পৌনে ১০টার দিকে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজিজুল হকের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। পরে নারায়ণগঞ্জের মাজদারের গোরস্থানে তাকে দাফন করা হবে।
