২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতা তাজুলের স্ত্রী নাসিমার মৃত্যু

এরশাদবিরোধী আন্দোলনে শহীদ শ্রমিক নেতা তাজুল ইসলামের স্ত্রী নাসিমা ইসলাম মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 08:00 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসিমার বয়স হয়েছিল ৬০ বছর।

ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন নাসিমা। তার মৃত্যুতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শোক জানিয়েছেন সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিলানী শুভ।

নাসিমার স্বামী তাজুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। অর্থনীতিতে এমএ ডিগ্রি নিয়ে কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়ে আদমজি জুট মিলে শ্রমিকের কাজ নিয়ে শ্রমিক আন্দোলনে সক্রিয় হন।   

১৯৮৪ সালে তাজুলকে গুলি চালিয়ে হত্যা করা হয়।

নাসিমার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) শোক প্রকাশ করেছে।