২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস পরীক্ষায় থাকবে ১১৭ জন ম্যাজিস্ট্রেট

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে প্রশাসন ক্যাডারের ১১৭ কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 05:01 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

তারা পরীক্ষার দিনে কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।

ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নেবেন।

এই বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।