২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত বাসেত মজুমদার

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের ৭৯তম জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করেছেন আগতরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 10:00 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বার কাউন্সিল প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মোর্চাভুক্ত সংগঠন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।

অনুষ্ঠানে অ্যার্টনি জেনারেল কার্যালয়, বিভিন্ন আইনজীবী, সংগঠন ও ব্যক্তি প্রবীণ এই আইনজীবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কেকে কেটে আবদুল বাসেত মজুমদারের মুখে তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শুভেচ্ছা জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আবদুল বাসেত স্যার একটি ইনস্টিটিউশন। তিনি  আইনজীবীদের অহংকার। তিনি সফল হোন এবং আইনজীবীরা যাতে দীর্ঘদিন তার নেতৃত্ব পেতে পারি এই প্রত্যাশা করছি।”  

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত অ্যার্টনি জনারেল মুরাদ রেজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি আবদুন নুর দুলাল, আইনজীবী আজহার উল্লাহ ভূইয়া, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদু।

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি ড. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অ্যার্টনি জেনারেল এ এফ হাসান আরিফ।

অন্যদের মধ্যে পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদী উপস্থিত ছিলেন।

গত বছরের ২২ সেপ্টেম্বর আইনজীবী আবদুল বাসেত মজুমদার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি।

কুমিল্লায় জন্ম নেওয়া বাসেত মজুমদার ২০০১-০২ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার আগে ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০০২-০৬ পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন জ্যেষ্ঠ এই আইনজীবী