ইউএস-বাংলা গলফ টুর্নামেন্টের সমাপনী
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে।
বৃহস্পতিবার আর্মি গলফ ক্লাবে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানে ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌখিন গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি ২৪ থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৫৯২ জন খেলোয়াড় অংশ নেন।
