২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘থার্টি ফার্স্টে’ দেশজুড়ে সতর্ক র‍্যাব

খ্রিস্টীয় নতুন বছর বরণের সময় যে কোনো গোলযোগ এড়াতে দেশব্যাপী নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠানগুলো হচ্ছে।

এসময় ছিনতাই, নাশকতমূলক কর্মকাণ্ড, উচ্ছৃঙ্খলতাসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশজুড়ে র‌্যাবের সব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে অনুষ্ঠানস্থলের আশপাশে পাহারা থাকবে র‌্যাবের। অনুষ্ঠানস্থলের ভেতরে ও বাহিরে গোয়েন্দা নজরদারিও থাকবে।

কোনো সন্ত্রাসী চক্র ধর্মীয় উপাসনালয়ে যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় এলাকা, কূটনীতিক পাড়ায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।