২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্বৃত্তের কোপে শিক্ষার্থী আহত

রাজধানীর ওয়ারীর স্বামীবাগে দুর্বৃত্তের কোপে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

তার নাম মোহাম্মদ জয় (১৬), সে যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

ওয়ারী থানার ওসি মো. জেহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে মিতালী স্কুলের কাছে কয়েকজন যুবক জয়ের উপর হামলা চালায়। তারা তাকে কুপিয়ে জখম করে।

আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসি বলেন, জয় গোলাপবাগের থাকেন। তবে তার বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুলিশ তার স্বজনকে খবর পাঠিয়েছেন।

প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।