২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিকাব নেতৃত্বে আঙ্গুর নাহার মন্টি ও পান্থ রহমান

দৈনিক ভোরের কাগজের কূটনৈতিক প্রতিবেদক আঙ্গুর নাহার মন্টি এবং চ্যানেল আইয়ের পান্থ রহমান ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিকাব) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 05:51 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

মঙ্গলবার রাজধানীর হেরিটেজ রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভার পর এই নির্বাচন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডিকাব।

এতে বলা হয়, ১১ সদস্যবিশিষ্ট এই নির্বাহী কমিটি ২০১৬ সালের জন্য নির্বাচিত হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক সংবাদ'র সালাম জুবায়ের, যুগ্ম সম্পাদক পদে একাত্তর টিভি'র ঝুমুর বারী, কোষাধ্যক্ষ পদে ইউএনবি'র একেএম মঈন উদ্দিন এবং যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান মিশু দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- এটিএন নিউজ'র ইশরাত জাহান ঊর্মি, দৈনিক মানবকণ্ঠ'র রবিউল হক, দৈনিক মানব জমিন'র মিজানুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র নুরুল ইসলাম হাসিব এবং দৈনিক বণিক বার্তার তাসনিম মিশু।

নির্বাচনের আগে ডিকাবের বিদায়ী কমিটির সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা হয়। এতে ২০১৫ সালের সাধারণ সম্পাদক বশীর আহমেদ ও কোষাধ্যক্ষ রবিউল হক বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

নির্বাহী কমিটির নির্বাচনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া সিনিয়র সাংবাদিক এম শফিকুল করিম ও নিজামুদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার ছিলেন।