২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীর বাসায় মধ্যবয়সী নারীর লাশ

ঢাকার কদমতলীর মুরাদপুরের এক বাসা থেকে মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 11:46 AM

Updated : 25 Apr 2022, 02:21 PM

সোমবার সকালে পোকাবাজারের এক বাড়ির দ্বিতীয় তলায় আরিফা বেগমের (৫৫) মৃতদেহ পাওয়া যায় বলে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিহত নারী দুতলা ভবনটির মালিক। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার পেছনে জমি সংক্রান্ত বিরোধ থাকতে পারে।”

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি ওয়াজেদ বলেন, “আরিফার দুটি মেয়ে থাকলেও তিনি ওই বাসায় একাই থাকতেন। ভবনের নিচতলায়ও কেউ থাকতো না। তিনিও কারো সঙ্গে তেমন একটা মেলামেশা করতেন না।”

নিহতের দুই মেয়ের পরিচয় ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।