২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার দুই হাসপাতালকে সাত লাখ টাকা জরিমানা

অনিয়মের প্রমাণ মেলায় রাজধানীর উত্তরার দুই হাসাপাতালকে সাত লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সোমবার উত্তরার গরীব-ই-নেওয়াজ এভিনিউর ‘শিন শিন জাপান হাসপাতাল লিমিটেড’ ও ‘কেয়ার জোন হাসপাতাল লিমিটেডে’ অভিযান চালানো হয় বলে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে তিনি বলেন, রি-এজেন্টের মেয়াদোত্তীর্ণ তারিখ ঘাষামাজা করে সময় বাড়িয়ে লেখার অপরাধে শিন শিন হাসপাতাল কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

আর লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার, এক্সরে ইউনিট স্থাপন ও অনুমোদন ছাড়া আইসিইউ পরিচালনার অপরাধে কেয়ার জোন হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান ফিরোজ আহমেদ।