গুলশানে ৬ বাড়ি মালিকের বিরুদ্ধে ডিএনসিসির মামলা
অনুমতি না নিয়ে ভবনের ছাদে বিলবোর্ড স্থাপন করায় গুলশান এলাকার ছয় ভবন মালিকের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুলশান দুই নম্বরের ওই ভবন মালিকরা হলেন কেএস জাকির হোসেন, বোরহান উদ্দিন তালুকদার, ডা. মো মাহবুব আলী, রব আকন্দ, তাহমুল হোসেন ও মোমতাজ বেগম।
গত ১০ নভেম্বর মহানগর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলা দায়েরের প্রেক্ষিতে আদালত ভবন মালিকদের পর্যায়ক্রমে সমন জারি করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
