নয়া দিগন্ত এমডির বাসা থেকে জামায়াত নেতা গ্রেপ্তার
দৈনিক নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির মাহমুদের ধানমণ্ডির বাসা থেকে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে নাশকতার ডজনখানেক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর রোডে শিব্বির মাহমুদের বাড়ির সাত তলার চিলেকোঠা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান।
মেজবাহর বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় নাশকতার ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।
