২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 04:26 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

তিনি ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের পরিচালক ছিলেন।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকা এন এম জিয়াউল আলমকে গত ১৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) করে সরকার।

মাসুদ রেজওয়ানকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।